শিক্ষার্থী ও ব্যাচ ম্যানেজমেন্ট
শিক্ষার্থীর প্রোফাইল, ব্যাচ আর যোগাযোগের তথ্য হাতের কাছেই। গুছিয়ে রাখুন প্রতিটি শিক্ষার্থীর যাত্রা।
এক অ্যাপে, পুরো প্রতিষ্ঠান ↗ভিডিও না চললে প্লে চাপুন অথবা Facebook-এ খুলুন।
BatchFee বাংলাদেশের কোচিং, স্কুল ও প্রাইভেট ব্যাচের ম্যানেজমেন্ট অ্যাপ। শিক্ষার্থীর তথ্য, ফি কালেকশন, বকেয়া, হাজিরা ও পরীক্ষার ফলাফল—সব কাজ গুছিয়ে নিন এক জায়গায়।
যাঁরা শেখান,
তাঁদের সবার জন্য।
নতুন প্রতিষ্ঠানের জন্য ৩০ দিনের ফ্রি ট্রায়াল। অ্যাপ ডাউনলোড করে প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট তৈরি করুন, তারপর গুছিয়ে নিন প্রতিদিনের কাজ।
ট্রায়াল শেষে শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী প্যাকেজ। SMS ক্রেডিট আলাদা। প্রযোজ্য শর্ত অ্যাপে দেখুন।
পরবর্তী প্যাকেজ ও মূল্য দেখুন ↗খাতা আর আলাদা আলাদা হিসাবের ব্যস্ততা কমিয়ে
প্রতিষ্ঠান পরিচালনা হোক আরও সহজ।
শিক্ষার্থীর প্রোফাইল, ব্যাচ আর যোগাযোগের তথ্য হাতের কাছেই। গুছিয়ে রাখুন প্রতিটি শিক্ষার্থীর যাত্রা।
এক অ্যাপে, পুরো প্রতিষ্ঠান ↗কার ফি জমা হয়েছে, কার বাকি—এক নজরেই জানুন। সঙ্গে ডিজিটাল মানি রিসিট।
শিক্ষার্থী ও স্টাফের হাজিরা রাখুন সহজে। প্রয়োজনে ডাউনলোড করুন উপস্থিতির রিপোর্ট।
ক্লাস টেস্ট থেকে ফাইনাল পরীক্ষা—পরীক্ষা, নম্বর ও ফলাফল গুছিয়ে রাখুন।
SMS ও WhatsApp-এর মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকের সঙ্গে যোগাযোগ রাখুন।
ছোট্ট একটি শুরু। প্রতিদিনের কাজে বড় পরিবর্তন।
Google Play থেকে BatchFee ইনস্টল করে আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট তৈরি করুন।
ব্যাচ তৈরি করুন, শিক্ষার্থী ও স্টাফ যুক্ত করুন। সেট করে নিন ফি ও রুটিন।
ফি, হাজিরা ও রিপোর্ট দেখুন একই জায়গায়। আরও মনোযোগ দিন শিক্ষার্থীদের।
ক্লাসে, অফিসে কিংবা বাইরে—আপনার Android ফোন থেকেই প্রতিদিনের গুরুত্বপূর্ণ তথ্য দেখুন।
ছবিটি প্রচারণামূলক। শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী বর্তমান প্যাকেজ ও মূল্য দেখুন ↗
ফি কালেকশন, বকেয়া, হাজিরা আর ফলাফল—এক অ্যাপে গুছিয়ে রাখার গল্প দেখুন এই ছোট ভিডিওতে।
ভিডিওটি Facebook-এ দেখুনBatchFee কীভাবে ব্যবহার করবেন, দেখুন আমাদের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। নিজের গতিতে দেখুন, প্রয়োজনে থামিয়ে আবার চালিয়ে নিন।
YouTube-এ দেখুনপ্রথম ৩০ দিন ফ্রি ট্রায়াল। এরপর শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী বেছে নিন।
| প্যাকেজ | শিক্ষার্থী | মাসিক | ৬ মাস | বার্ষিক |
|---|
মূল্য বাংলাদেশি টাকায়। SMS ক্রেডিট আলাদাভাবে প্রযোজ্য। সর্বশেষ মূল্য ও অফার অ্যাপের Subscription & Billing-এ দেখুন।
শুরু করার আগে যা জানতে চান।
আরও সাহায্য লাগলে আমরা আছি।
BatchFee হলো বাংলাদেশের কোচিং সেন্টার, প্রাইভেট ব্যাচ ও স্কুলের জন্য একটি Android ম্যানেজমেন্ট অ্যাপ। শিক্ষার্থী, ব্যাচ, ফি আদায়, বকেয়া, হাজিরা, পরীক্ষা, ফলাফল ও এডমিট কার্ড এক অ্যাপে রাখা যায়।
প্রাইভেট টিউটর, কোচিং সেন্টার, স্কুল, একাডেমি ও ট্রেনিং সেন্টারের দৈনন্দিন কাজ গুছিয়ে রাখতে BatchFee ব্যবহার করা যায়। শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন।
নতুন প্রতিষ্ঠানের জন্য ৩০ দিনের ফ্রি ট্রায়াল রয়েছে। ট্রায়াল ও অ্যাকাউন্টের প্রযোজ্য শর্ত অ্যাপে দেখে নিন। সেটআপে সাহায্য লাগলে WhatsApp-এ যোগাযোগ করুন।
৩০ দিনের ফ্রি ট্রায়ালের পর শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্যাকেজ নিতে হয়: মাসে ১৯৯ টাকা (৫০ শিক্ষার্থী পর্যন্ত) থেকে ১,০৯৯ টাকা (৫০০ শিক্ষার্থী পর্যন্ত)। ৬ মাসের প্যাকেজে প্রায় ১০% আর বার্ষিক প্যাকেজে প্রায় ২০% সাশ্রয়। ৫০০-এর বেশি শিক্ষার্থী হলে WhatsApp-এ যোগাযোগ করুন।
হ্যাঁ। Due Reminder Automation চালু করলে শুধু যাদের বকেয়া আছে তাদের নম্বরে নিয়মিত SMS যায়, একজন শিক্ষার্থীর সব বকেয়া মাস মিলিয়ে একটাই SMS। এর জন্য SMS ক্রেডিট লাগে। স্টুডেন্ট লিস্ট থেকে ফ্রিতে WhatsApp-ও পাঠাতে পারবেন।
হ্যাঁ। প্রতিষ্ঠানের লোগোসহ এক পাতায় ২০টি বিষয় পর্যন্ত এডমিট কার্ড, পরীক্ষার ফলাফল ও রেজাল্ট কার্ড তৈরি করা যায়। NCTB SSC ও HSC সিলেবাসের অধ্যায় ধরে প্রশ্নপত্রও বানানো যায়।
না। শিক্ষার্থী আপনার নিজের bKash, Nagad, Rocket বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়, আপনি অ্যাপে যাচাই করে Approve করেন। BatchFee এই টাকা রাখে না, কোনো কমিশনও কাটে না।
BatchFee শুধু Android অ্যাপ, Google Play থেকে ইনস্টল করা যায়। iPhone বা কম্পিউটারের আলাদা অ্যাপ নেই। অ্যাপ চালাতে ইন্টারনেট সংযোগ লাগে।
SMS-এর জন্য আলাদা SMS ক্রেডিট প্রয়োজন। অ্যাপের SMS Wallet & Recharge থেকে ব্যালেন্স ও উপলব্ধ প্যাকেজ দেখুন। WhatsApp যোগাযোগের সুবিধাও রয়েছে।
01518657869 নম্বরে WhatsApp করুন। প্রতিষ্ঠান সেটআপ, প্যাকেজ নির্বাচন এবং অ্যাপ ব্যবহারে সহায়তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
আপনার প্রতিষ্ঠানের নতুন অধ্যায় শুরু হোক BatchFee-এর সঙ্গে।
Android-এর জন্য উপলব্ধ · বাংলাদেশে তৈরি, শিক্ষকদের জন্যBatchFee কোচিং, স্কুল ও প্রাইভেট ব্যাচের জন্য একটি digital software subscription service। এখানে দেখানো প্যাকেজের মূল্য বাংলাদেশি টাকা (BDT / ৳)-তে; এটি BatchFee subscription-এর মূল্য, শিক্ষার্থীর tuition fee নয়।
এই website-এ checkout নেই। PayStation integration প্রস্তুতির পর্যায়ে; subscription/renewal-এর বর্তমান পদ্ধতি অ্যাপ বা support থেকে নিশ্চিত করুন।